এডিট বাটন টুইটারে

২ অক্টোবর, ২০২২ ০১:৩২  
পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে সেটি সংশোধনের সুযোগ দিয়ে নতুন ফিচার চালু করেছে সোশ্যাল মাইক্রো ব্লগ টুইটার। এই সুযোগটি দেয়া হচ্ছে টুইটার ব্লূ নামের ভেরিফায়েড অ্যাকাউন্টধারীদের জন্য। ফলে সাধারণ টুইটার ব্যবহারকারীরা এডিট করা টুইট চিহ্নিত করতে পারবেন ‘গাঢ় পেন্সিল’ চেহারার এডিট আইকনের পাশে ‘লাস্ট এডিটেড’ লেবেলের মাধ্যমে। ‘লাস্ট এডিটেড’ লেবেলে ক্লিক করে যে কেউই একটি টুইটের ‘এডিট হিস্ট্রি’ (কী পরিবর্তন হয়েছে ও কখন) দেখতে পারবেন, যা সম্ভবত অর্থ পরিশোধকারী ও বিনামূল্যের ব্যবহারকারীদের মধ্যে ‘স্বচ্ছতা বজায় রাখতে’ টুইটারের একটি সমাধান বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকরেডার। https://twitter.com/TwitterBlue টেক পোর্টালটি আরো জানিয়েছে, এডিট করা যায় এমন টুইটের পাশাপাশি এখন তুলনামূলক বেশি ‘ইউআই কাস্টমাইজেশন’, বিজ্ঞাপন-মুক্ত প্রতিবেদন ও ৬০ সেকেন্ডের একটি ‘কাউন্টডাউন টাইমারের’ মাধ্যমে টুইট ‘আনডু’ করার সুবিধা দিচ্ছে টুইটার ব্লু। বেশ কয়েক মাস বেটা সংস্করণে পরীক্ষা করার পর আসা নতুন এই ফিচারটি পাচ্ছেন টুইটারের প্রিমিয়াম গ্রাহকরা। সেবাটি বর্তমানে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে। আর এতে মাসিক খরচ চার দশমিক ৯৯ মার্কিন ডলার। তবে, অদূর ভবিষ্যতে আরও কিছু দেশে এটি চালু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার। https://twitter.com/TwitterBlue/status/1575590534529556480?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1575590534529556480%7Ctwgr%5Ea917327d4b018327db84f7b564fc95a1ee08a661%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.bdnews24.com%2Ftech%2Fnyw9epbogy